পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

চকরিয়ার বমুবিলছড়িতে বিএনপির সম্মেলন, সভাপতি পদে ২ ও সাধারণ সম্পাদক পদে ৮ প্রার্থী

চকরিয়ার বমুবিলছড়িতে বিএনপির সম্মেলন, সভাপতি পদে ২ ও সাধারণ সম্পাদক পদে ৮ প্রার্থী
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)।।
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. মিজানুল হক। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক। প্রধান বক্তা ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এম মোবারক আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মতলব, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ মানিক, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. নূরুল আবছার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি রহিম উল্লাহ (রহিম মেম্বার), স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাগর ও ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান তানভীরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকে ত্যাগী, যোগ্য, জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতাদের নেতৃত্বে আনার বিষয়েও গুরুত্ব দেন স্থানীয় নেতারা।
এদিকে, কাউন্সিলকে ঘিরে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে আটজন প্রার্থী নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন।
সংশ্লিষ্ট নেতাকর্মীদের মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক তৎপরতা ও নেতৃত্ব নির্বাচনে তৃণমূলের আগ্রহেরই প্রতিফলন।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।